শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশার ৩ যাত্রী

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আরও চার জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।

নিহতদের দুই জন নারী এবং একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা সদর থেকে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন চার জন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়