শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেল ও মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ(২০)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে।

আজ রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানাগেছে, বান্ধাবাড়ী থেকে মোটর সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হয় এবং অপর দুই জন আহত হয়। আহতদের কোটালীপাড়া হাসপাতালে ভতি করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়