শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে নসিমন চালক সাব্বির হোসেন। নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাদপুর ড্রাগণ বাগানের সামনে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার হোসেন। আহত হয় নসিমন চালক সাব্বির। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়