শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

হাবিবুর রহমান, ​পূর্বধলা (নেত্রকোনা): প্রতিদিনের মতোই সকালটা শুরু করেছিলেন ২৫ বছর বয়সী যুবক আশিক মিয়া। দিনটি নিয়ে হয়তো ছিল অনেক পরিকল্পনা, কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) সকালের একটি নির্মম মুহূর্ত কেড়ে নিল তার সব স্বপ্ন। নেত্রকোণার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ঘাতক প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর সংলগ্ন শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে আশিক। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়