শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শে‌খেরখী‌লে সড়ক দুঘর্টনায় এক ব‌্যক্তির‌ মৃত‌্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর শে‌খেরখী‌লে  অটোরিকশা ও বডবটি (মোটর চালিত ভ্যান) গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আবু ছিদ্দিক (২৬) নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ব্রিকফিল্ড সংলগ্ন মোজাফ্ফর সওদাগর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিক অটোরিকশাযোগে পশ্চিম দিক থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বডবটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় যানবাহনের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর তা‌কে উদ্ধার ক‌রে চাম্ব‌লে অব‌স্থিত বেসরকা‌রি হাসপাতা‌লে আনা হ‌লে সেখানে অবস্থার অবন‌দি হয়।
প‌রে স্থানীয়রা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হ‌লে জরুরী বিভা‌গে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু ছিদ্দিক উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার আবুল কাশেমের ছেলে। সে পেশায় দিনমজুর ও লবণ শ্রমিক ছিলেন।

এ ঘটনায় নিহতের পিতা আবুল কাশেম বাদী হয়ে অটোরিকশা চালক মিয়া হোসাইন এবং অজ্ঞাতনামা বডিবটি চালকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।

বাঁশখালী থানার পুলিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, দুঘর্টনা‌টি অতিরিক্ত গতির কারণে অটোরিকশা ও বডিবটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আবু ছিদ্দিক, পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসা‌মি‌দের আই‌নের আওতায় আন‌তে পু‌লিশ কাজ কর‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়