শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁশখালীর এক প্রভাষ‌কের মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের মাওলানা মোক্তার আহমদের প্রথম সন্তান ও ফিউশন একাডেমি কোচিং-এর পরিচালক মনছুর আহমদ আজাদ (২৯) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের প্রভাষক মনছুর আহমদ আজাদ। পরে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি পিতা মাওলানা মোক্তার আহমদসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শিক্ষার্থী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ পরিবার এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, সভাপতি (চট্টগ্রাম মহানগর) অধ্যাপক আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক (মহানগর), অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সভাপতি (বাকশিস, চট্টগ্রাম জেলা) অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক (চট্টগ্রাম জেলা)সহ বি‌ভিন্ন সংগঠ‌নের পক্ষ থে‌কে শোক ও সম‌বেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়