শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

আজ সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়।

রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।‎

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িটি পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এসময় মাইক্রোবাসটির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে নেমে যান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়