শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জ সদরে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে ও আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার রিপন মিয়ার ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৩ জন বন্ধু নিয়ে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাড়িতে বেড়াতে যান সোপান। আজ দুপুর ২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে একপর্যায়ে তাদের মধ্যে থেকে আজওয়াদ নামের একজন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সাতার না জানায় সোপানও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়