শিরোনাম
◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।

সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার মারিয়া আব্দুল্লাহ ফুড নামের চিপস তৈরির কারখানা থেকে তাদের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আগুনের সূত্রপাত ঘটে রাত আনুমানিক ২টার দিকে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।

কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্লাহ ফুড নামের টিনশেড দুইতলা কারখানাটিতে প্রায় ১০ জন কর্মচারী কাজ করতেন এবং সেখানেই অবস্থান করছিলেন।

রোববার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে সবাই কারখানার দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ গরম বাতাস ও ধোঁয়ায় তাদের ঘুম ভেঙে যায়। নিচতলা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কর্মচারীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর দ্বিতীয়তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল হাসান ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবা ইসলাম উদ্দিন এবং মোস্তফার বাবা মজনু মিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়