শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেন তারা। আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। তবে দ্রুতই মিছিল শেষ করেন তারা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি।

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়