শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুঁকিপূর্ণ আগুন নেভাতে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের সূত্রপাতের সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে, এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে, সে জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে।

জানা যায়, কারখানা, গুদাম, বা তেল-গ্যাস স্থাপনার আগুন নেভানোর মতো এমন ঝুঁকিপূর্ণ স্থানে ফায়ার ফাইটারদের পক্ষে সরাসরি প্রবেশ করার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় রোবটটি ব্যবহার করা হয়। এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হয়। এর শক্তিশালী ফ্যান ও পানির জেট দিয়ে এটি আগুন নিয়ন্ত্রণে এবং ধোঁয়া ও গরম বাতাস দূর করতে সাহায্য করে। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়