শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ১০ স্থানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৬

রাজধানীর ১০ স্থানে কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব মিছিল করে তারা।  মিছিল থেকে অন্তত ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মিছিলের খবর তারা পেয়েছে। মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িল, শনির আখড়া, যাত্রাবাড়ী, ওয়ারী, ধানমন্ডি, তেজগাঁও, বাটা সিগন্যাল, আগারগাঁও, মৎস্য ভবন ও মতিঝিল এলাকায় এসব মিছিল করেছে বলে জানা গেছে। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় মিছিলের দাবি করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় কিছু জায়গায় মিছিলের কথা তারা শুনেছেন। এ ধরনের তৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে।’ উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়