শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

শেরে বাংলা থানার ওসি ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, অপরাধীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে থানা পুলিশ। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘নিষিদ্ধ’ দলটির কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়