শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত: সুস্থ হয়ে বাড়ি ফিরল সাইয়েবা

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন সাইয়েবা (১১) নামে আরো এক শিশু শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এখনো ভর্তি রয়েছে একজন। এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জনের মৃত্যু হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। 

তিনি বলেন, “সাইয়েবা নামে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।” 

সাইয়েবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়। তার পিতা জহিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়