শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় অবৈধ বাণিজ্যিক প্লট ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫) রাজউকের জোন–২/১-এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরের আবাসিক এলাকায়  এই মোবাইল কোর্ট পরিচালনা করা  হয়।

জানা যায়,  আজ রোববার সকালে অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানকালে আবাসিক প্লটে পরিচালিত রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান সাংবাদিকদের বলেন, উত্তরা মডেল টাউনের ৪ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কর্মকাণ্ডমুক্ত করতে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। আবাসিক এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, অভিযানে আজোয়া, টেস্টি, হট কেক, বিসমিল্লাহির সুইটসসহ একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকান সিলগালা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

এসময় মোবাইল কোর্টের  চলমান আজকের অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজউকের অথরাইজড কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহন করে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়