শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জানাজায় এসে মানিক মিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তির মৃত্যু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। জানাজার সময় সেখানে মানুষের প্রচণ্ড ভিড় ছিল।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্যের সঙ্গে তার চেহারার মিল পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন। তার বাবার নাম মতিউর রহমান মিঞা।

পরিচয়পত্রে উল্লেখ থাকা ঠিকানা অনুযায়ী, তার বর্তমান ঠিকানা ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। আর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়