শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:০২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।

 নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী জুরাইন এলাকায় থাকতেন এবং ভাঙারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলীর কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে ভাই শাহাবুদ্দিনকে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তার ভাইক মৃত ঘোষণা করেন।
 
মহিউদ্দিন বলেন, ‘কে বা কারা ভাইকে কুপিয়েছে তা জানতে পারি নাই। তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো।’
 
 ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ভাঙারি ব্যবসায়ীকে মৃত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা পুলিশকে জানিয়েছেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়