শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার 

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে ২১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- খাইরুননেছা লিপি (৪৪) ও আব্দুর রহিম (৫৪)।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি-মতিঝিল সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারির দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যশোর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়