শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৩ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে। আর পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়