শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভ করার সময় সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিককে মারধর করল পুলিশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে বাংলানিউজের মালটিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ পুলিশের হামলায় আহত হয়েছেন।

সোমবার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী বিল্লাল হোসেন স্বাধীন জানান, রাত ৮টার দিকে তোফায়েল আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে লাইভ করছিলেন। সে সময় পুলিশ তাকে অতর্কিতভাবে মারধর করে গুরুতর আহত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুলিশ মিলে সাংবাদিক তোফায়েল আহমেদকে বেদম মারপিট করছে। 

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম যুগান্তরকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এটি একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দ্রুত হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। পুলিশের যেসব সদস্য এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়