শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগ থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পল্লবী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন এবং তারও আগে ভাটারা থানায় একই পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া একই আদেশে আরও তিনজন পরিদর্শককে বদলি করা হয়েছে। তুরাগ থানার বর্তমান ওসি রফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ আবদুল আলীমকে গোয়েন্দা বিভাগে এবং ডিএমপি ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের পরিদর্শক সোহরাব আল হোসাইনকে খিলক্ষেত থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়