শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালের আকাশে চক্কর দিয়ে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

নেপালে চলমান ছাত্র আন্দোলনের কারণে মঙ্গলবার দুপুর থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুতে অবতরণ করতে পারেনি। নেপালের আকাশে চক্কর দিয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে এসেছে।

একইভাবে নেপাল থেকে যেসব যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তারাও দেশটিতে আটকা পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের বিজি-৩৭১ ফ্লাইট ১১৪ যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্য রওয়ানা দেয়। কিন্তু কাঠমান্ডুর কাছাকাছি গেলে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দেয়নি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে নেপালের আকাশে চক্কর দিয়ে ঢাকায় ফিরতে বাধ্য হয়েছে বিমান। আবার কাঠমান্ডু-ঢাকা বিজি ৩৭২ ফ্লাইটের ৯৪ যাত্রী ঢাকা ফিরতে পারেননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির গণমাধ্যমকে বলেন, নেপালে আটকে পড়া ৯৪ যাত্রীকে হোটেলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। একইভাবে ঢাকা থেকে যারা কাঠমান্ডু যেতে চেয়েছিলেন তাদের জন্য হোটেলেরে ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়