শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমটিসিএল কর্মকর্তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস, রাতেই চালু হচ্ছে মেট্রো রেল, খুলে দেওয়া হয়েছে স্টেশন

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে মেট্রো স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। রাত ৯টায় উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৪০ মিনিটে।

দাবির বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভার অফিশিয়াল ঘোষণা দেওয়ায় আন্দোলনকারীরা নিজেদের কর্মবিরতি থেকে সরে এসেছেন বলে জানা গেছে। 

আজ শুক্রবার নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বিকেল ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে। কিছু প্রক্রিয়াগত বিষয় আছে।

এরপরও যাত্রীসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সরকার সব কিছু বিবেচনা করে দেখছে। ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরিবিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সে ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই।

তাই আগামীকাল থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়