শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী

মনজুর এ আজিজ: বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী যাতে তার লাগেজ পেয়ে যান, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই আমরা কথা বলেছি এবং একটি পরিকল্পনা তৈরি করেছি। বিশেষ করে প্রবাসীরা আসলে, যাতে লাগেজের জন্য এক-দুই ঘণ্টা অপেক্ষা করতে না হয় এবং কোনো দুর্নীতির শিকার না হতে হয়, সেটি আমাদের লক্ষ্য। সরকারের প্রথম দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজবেল্টে পেয়ে যান। সিভিল এভিয়েশনের সঙ্গে বসে আমরা এমন এক পরিবর্তন আনব, যাতে মানুষ একটি নতুন ভাইব পায়।
জামালপুর-১ আসনের এমপি মিল্লাত বলেন, আমরা তো পরিকল্পনা শুরু করেছি। শুধু টিকেটিং নয়, আমাদের সঙ্গে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং সচিব সাহেবও আছেন।

তিনি বলেন, আমরা বিমানবন্দরকে এমনভাবে ঢেলে সাজাতে চাই, যাতে শুধু টিকেটিং নয় সিন্ডিকেট তো রয়েছেই। লাগেজ হ্যান্ডেলিং থেকে শুরু করে প্রবাসী যাত্রীরা এসে যে ভোগান্তিতে পড়েন, তা নিয়ে আমরা কাজ করছি।

টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে বিমান খালি যাচ্ছে, কিন্তু মানুষ টিকেট পাচ্ছে না। এগুলোর পেছনেও সিন্ডিকেট রয়েছে। আমরা কেবল দায়িত্ব গ্রহণ করলাম, তবে সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত এবং এগুলো নিরসনে পরিকল্পনা তৈরি করেছি।

খুব শিগগিরই আপনারা একদম র‌্যাডিকাল না হলেও ধীরে ধীরে বড় পরিবর্তন দেখতে পাবেন। আমরা চেষ্টা করব আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই যেন মানুষ পরিবর্তনের একটি আভাস পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়