শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবকের হাতে মা ও বোন খুন হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লুৎফা বেগম (৭০) ও তাঁর মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩২)। ঘটনায় জড়িত লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেন (৩৮) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে দুপুরে শাহিন ঘরে রাখা ধারালো দা দিয়ে প্রথমে মাকে কোপান। এ সময় বোন শিল্পী মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনাস্থলেই মা ও বোনের মৃত্যু হয়।

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার মা পাঁচ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম মাকে ঠিকমতো খাবার দিত না, সবসময় অত্যাচার করত, এমনকি মেরে ফেলার হুমকি দিত। আজ তারা মিলে মাকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই।”

নিহতের ছোট বোন শাহানা বেগমও অভিযোগ করে বলেন, “আমার বোনকেও শাহিন ও তার স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সেলিম মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়