শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারির মৃত্যু

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন চন্দ্র দাস (৫০) নামে এক কাঁকড়া শিকারির মৃত্যু হয়েছে। সোমবার  বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার কলাতলি ইউনিয়নের কাজির চর এলাকায় তার মৃত্যু হয়।

জীবন চন্দ্র দাস উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু আবাসন গ্রামের রমেশ চন্দ্র দাসের ছেলে বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় জীবন চন্দ্র দাস কাঁকড়া শিকার করছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত তার গাঁয়ে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়