শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় সাড়ে তিন লক্ষ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও  গোবিন্দপুর মাঠে (চকে) এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু সহ সালথা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, সালথা  উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর্, খাগৈর, খোয়াড়, সেনহাঁটি এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী  অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ১০০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। চায়না দুয়ারী জালের ফাঁস কারেন্ট জালের চাইতে সূক্ষ্ম এবং এতে মাছের পোনাসহ প্রায় সকল জলজপ্রাণী আটকা পড়ে যা জলজ বাস্তুসংস্থান ধ্বংসের জন্য দায়ী। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।  জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে  বিনষ্ট করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়