শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত ৪ মাসের শিশুকে রেখে পাশের বাড়িতে মা, অতঃপর...

কুড়িগ্রামের উলিপুরে ৪ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, রহস্য উদঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। 

স্থানীয়রা জানান, উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। রোববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি বিছানায় নেই। শিশুকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে তার লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। 

শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, আমার নিষ্পাপ সন্তানকে যে হত্যা করেছে, তার বিচার চাই।
 
এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়