শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের লি সুয়েজং প্রেমের টানে নয়, বোন ডেকেই রিতার কাছে ছুটে এসেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামে বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন চীনের নাগরিক লি সুয়েজং। তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে।

রিতা বেগম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে লি সুয়েজংয়ের সঙ্গে পরিচয় হয় আমার। তিনি আমাকে বোন হিসেবে গ্রহণ করতে চান এবং পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কলে রিতা বেগমের মায়ের সঙ্গে কথা বলার পর লি সুয়েজং আমার মাকে ‘মা’ বলে সম্বোধন করেন। এরপর বাংলাদেশের সংস্কৃতি জানার আগ্রহ প্রকাশ করলে পরিবারে আলোচনা সাপেক্ষে তাকে দেশে আসার অনুমতি দেয়া হয়।
 
গত ৯ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে বিরামপুরে আসেন এই চীনা নাগরিক। তবে তার আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম।

তিনি বলেন, গুজব রটানো হচ্ছে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটা একেবারেই ভুল। আমার সংসার আছে, সন্তান আছে। যারা এ ধরনের মিথ্যা তথ্য দিচ্ছে তারা আমার সম্মানহানি করার চেষ্টা করছে।
 
 এলাকাবাসী নাসরিন মালেকসহ কয়েকজন বলেন, লি সুয়েজং আমাদের গ্রামে এসেছেন অতিথি হিসেবে। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি।তার কথা বলার ভাষা আমরা বুঝতে না পারলেও তার চলাফেরাই আমরা বুঝতে পারি সে অনেক খুশি আমাদের গ্রাম্য পরিবেশ দেখে।
 
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। মেয়েটা বিবাহিত, সন্তানও আছে। অনেকেই বলাবলি করছে ছেলেটা প্রেমের টানে এখানে আসছে, আসলে এমনটা না।
 
রিতা বেগমের বাবা শরিফুল ইসলাম বলেন, ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিক লি সুয়েজং এর সাথে পরিচয় হয় আমার মেয়ের। ভাই বোন হিসাবে তারা কথাবার্তা বলে। গতকালকে আমার মেয়ে জামাইসহ আমরা চারজন ঢাকা এয়ারপোর্ট থেকে লি সুয়েজংকে আমার বাসায় নিয়ে আসি। ছেলে হিসেবে সে কয়দিন থাকতে চায়, এতে কোনো আপত্তি নাই। আমার মেয়ের তো বিয়ে হয়েছে, সন্তানও আছে, আমরা তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছি।
 
 বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গতকাল রাতে জানতে পারি, বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামেশরিফুল ইসলাম এর বাড়িতে চীন থেকে থেকে লি সুয়েজং নামের এক নাগরিক আসছে। সংবাদ পাওয়া মাত্রই তার বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরিবারের সাথে আলোচনা করে জানা যায়, শরিফুল ইসলামের মেয়ে রিতা মনি বৃষ্টি সে ভিডিও কনটেন্ট তৈরি করে,ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিকের সঙ্গে তার তার পরিচয়। এই পরিচয় সূত্র ধরে চীন থেকে তিনি এলাকায় ঘুরতে এসেছেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়