শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। 

গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ও যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ফরিদপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ৬৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

অনুমোদিত এ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ১৪ (৩) অনুসরণে নিম্নরূপে নির্দেশক্রমে অবহিত করা হয়েছে, অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছেন জেলা প্রশাসক (পদাধিকার)। এ ছাড়াও সাবেক ফুলবলার, ক্রিকেটার, ক্রীড়া সংগঠক,হকি খেলোয়াড়, ক্রীড়া আনুরাগী, ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক।  

কমিটির আহ্বায়ক করা হয়েছে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লাকে আহবায়ক করা হয়েছে। 

অন্য সদস্যরা হলেন, এস এইচ এম সামসুদ্দোহা চাঁদ, মো. শরিফুল ইসলাম সোহাগ, মাহবুব উর রহমান, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. মুসা মিয়া, মো. আব্দুল্লাহ অর্ক (ছাত্র প্রতিনিধি), মো. মফিজুর রহমান শিপন (স্থানীয় সাংবাদিক)। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া কর্মকর্তা (পদাধিকার)।

গত বছরের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকে। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই মাসের ২৭ তারিখ আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের মধ্যে দুইজন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড় অথবা কোচ অথবা রেফারি), একজন স্থানীয় প্রেক্ষাপটে সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়া অনুরাগী অথবা ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, একজন ক্রীড়া সম্পৃক্ত অথবা সংগঠক, ছাত্র প্রতিনিধি এবং একজন স্থানীয় সাংবাদিক নিয়ে জেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠন করতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়