শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে।  

ফার্মেসির মালিক মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে আমার কর্মচারিরা দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা। দোকানে ভিতরে ঢুকে দেখে ড্রয়ার ভাঙ্গা।

আমার  নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ ৭-৮ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। দোকানে থাকা সিসি ক্যামেরা চোর এলোমেলো করে দিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় একটি ফুটেজে দেখা যায় একজন চোর মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়