শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার-১

প্রমথ রঞ্জন সরকার ,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়ান (৩) নামে এক শিশু অপহরণের পর ২৪ঘন্টার মধ্যে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। 

এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মোঃ আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। 

গত শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করে।

শিশু আয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে। 
এ দিকে শিশু অপহরণের এ ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন তার কার্যালয়ে বসে আজ শনিবার সংবাদ সম্মেলন করেন। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধু থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্রধরে গোপালগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু আয়ানকে আমরা নাটোর জেলার লালপুর থানা থেকে উদ্দার করতে সক্ষম হই। 

তিনি আরো বলেন, এই শিশু অপহরণের মামলায় আমরা আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত বাপ্পী নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে। 

শিশু আয়ান অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, কয়েকমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু আয়ানের মায়ের সাথে আমিনুল ইসলাম বাপ্পীর পরিচয় হয়। সেই পরিচয় থেকে বাপ্পী আয়ানের মা পাকিজা বেগমের সাথে বোন বলে আত্মীয়তা করেন। এই আত্মীয়তার সূত্র ধরে বাপ্পী সুকৌশলে বাপ্পী আয়ানকে অপহরণ করে নিয়ে যায়। এর পর পাকিজা বেগম থানায় এসে বাপ্পীর বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করলে আমরা বাপ্পীর বাড়ি থেকে শিশু আয়ানকে উদ্ধার ও অপহরণকারী বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

শিশু আয়ানের মা পাকিজা বেগম বলেন, আমি থানায় মামলা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়