শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

শুক্রবার (১২  সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পাচারের চেষ্টা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই সময় পাচারকারীরা পালিয়ে  যায়। শনিবার দুপুরে নোয়াখালীর বনবিভাগের জলাশয়ে কিছু কচ্ছপ অবমুক্ত করা হয়। বাকি তথ্যগুলো দেশের বিভিন্ন জেলায় জলাশয় অবমুক্ত করা হবে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী। এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার নিষিদ্ধ। জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ, সংরক্ষণ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়