শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে কাজী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মোঃ জরিপ উদ্দিন একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গেল ৭ সেপ্টেম্বর বিকালে বাকপ্রতিবন্ধী শিশু (১২) তাদের বাড়ি পাশে রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিস নিয়ে বাড়িতে আসতে থাকে। শিশুটি আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে পৌছলে আনোয়ার হোসেন ওরফে কাজী তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে কাজী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক মোঃ জরিপ উদ্দিন শিশুটির পিতা ও বাবুল নামে আরেকজনকে মারপিট করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দিলে কাজী ও মোঃ জরিপ উদ্দিন কে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়