শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্ট গার্ডের অভিযানে ২ টি অবৈধ ট্রলিং বোট, বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, বেহুন্দী জালসহ ১২ জেলে আটক করা হয়েছে।  আটককৃত জেলেদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জালসহ ১২ জন জেলেকে আটক করা হয়। 

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোট, জাল ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়