শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা একাধিক মামলার আসামি রতন গ্রেপ্তার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়া (৩৪) কে গ্রেপ্তার করেছে। 

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃতঃ মোবারক মিয়ার ছেলে। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  রতন মিয়া জিআর মামলাম দুই বছরের সাজা প্রাপ্ত আসামি সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।

তাকে ধরার জন্য সেনাবাহিনী অভিযান চালিয়েও ব্যার্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার খবর জানার পর কালীগঞ্জবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম   জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। সে একটি মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামি। তাকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়