শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের উপর হামলার অভিযোগে ফরিদপুরে আ'লীগ নেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান বুলবুল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিল গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল সরদার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার পৃথক দুটি অভিযোগ এবং স্থানীয় সাংবাদিককে হুমকি, এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন, জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে।

এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখল, মাটি বিক্রি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা এবং বর্তমানে এলাকায় নিরীহ অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করা, জমি দখল সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশের উপর হামলার পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে সরদার সাইফুজ্জামান বুলবুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়