শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় যুবদলের সদস্য সচিব লিয়ন বহিষ্কার

এ এইচ সবুজ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে উপজেলা যুবদলের সদস্য সচিব এবং প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বহিস্কৃত নেতার কোনো ধরণের অপকর্মের দায় দল গ্রহণ করবে না। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা বহিস্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।

জানা গেছে, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনায়েদ হোসেন লিয়নের একটি মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপক আলোচনার সৃষ্টি করলে শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়