শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীকে নিয়ে স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে যান তুহিন, এরপর যা ঘটল

খুলনা সদর থানার সামনের ‘স্টার হোটেল’ নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ‌শনিবার বিকালে স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে হোটেলের চারতলার একটি কক্ষে ওঠেন তুহিন। পরে ওই নারী চলে যান। তিনি কখন গেছেন, তা দেখেননি হোটেলের লোকজন। রোববার দুপুর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান হোটেলের লোকজন। পরে থানায় খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে আমরা এসেছি। হোটেলের রুমের দরজা তো ভেতর থেকে আটকানো ছিল। ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। আত্মহত্যা না কি অন্য কিছু এখনই বলা যাচ্ছে না। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়