শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় যাত্রী বাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ জন আহত

হৃদয় হাসান,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের খিলা বাজারে হিমাচল এক্সপ্রেস বাসের
ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত বাদল মিয়া মনোহরগঞ্জ উপজেলার বানদুয়াইন গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। এদিকে আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমাই হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে দ্রুত গতিতে আসা ঢাকাগামী হিমাচল এক্সপ্রেস বাসটি সঙ্গে একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।

এ সময় চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এদিকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের অবস্থা মুমূর্ষু বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়