শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সিন্ডিকেট করে বেশী দামে সার বিক্রি, বিএডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

তপু সরকার হারুন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা ও লাইসেন্সবিহীনভাবে সার বিক্রি করায় আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।

জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।

অভিযানকালে বেশি দামে সার বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। একই সাথে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রয় করায় একই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করছি। কৃষকের স্বার্থ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়