শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর দ্বিতীয় বিয়ে মানতে না পারায় খুন হয় দুলাল, গ্রেফতার ৭

শাহাজাদা এমরান,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার পেরুল রেললাইনের পাশে পাওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ ঘিরে তৈরি হওয়া রহস্যের অবসান ঘটিয়েছে র‍্যাব-১১। আলোচিত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মরদেহ গুমের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়িও উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার, লালমাই এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আলাদা অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দেবিদ্বারের চুলাস গ্রামের মো. ফারুক (৪৫), আতাপুর গ্রামের মো. মফিজুল ইসলাম (৪৫) ও তাজুল ইসলাম (৪২), লালমাইয়ের জগতপুর গ্রামের গাড়িচালক রুবেল আহাম্মেদ (৩৯), লাকসামের পূর্ব পেরুল গ্রামের আবুল হাসেম (৩৪), দেবিদ্বারের নুর মানিকচর গ্রামের মরিয়ম (৩৭) এবং তার মেয়ে ফাতেমা আক্তার সিনথিয়াকে (১৯)।

পরদিন সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

র‍্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের মাথার ডান পাশে গভীর আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন অংশে জখম ছিল। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। নিহত যুবক দুলাল হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের বাসিন্দা জব্বর মালের ছেলে। 

র‍্যাব জানায়, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত দুলাল ও সিনথিয়ার বিয়ে হয়েছিল প্রায় ছয় মাস আগে। তারা নিমসার বাজারে ভাড়া বাসায় থাকতেন। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই দুলাল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমু’-এর মাধ্যমে সিনথিয়ার সঙ্গে প্রবাসী আবুল হাসেমের পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুলালের সঙ্গে সিনথিয়ার ডিভোর্স হয় এবং তিনি মায়ের বাড়ি ফিরে যান। সম্প্রতি বিদেশ থেকে ফিরে হাসেম সিনথিয়াকে বিয়ে করেন।

কিন্তু দুলাল বিষয়টি মেনে নিতে না পেরে প্রায়ই হাসেমের অনুপস্থিতিতে সিনথিয়ার বাড়িতে গিয়ে জোর করে থাকতেন। এতে ক্ষুব্ধ হয়ে সিনথিয়া বিষয়টি স্বামী ও পরিবারকে জানান। পরে সবাই মিলে দুলালকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সিনথিয়া স্বামীর পরামর্শে দুলালকে জুসের সঙ্গে চারটি ঘুমের ওষুধ খাইয়ে দেন। অচেতন হয়ে পড়ার পর অন্য আসামিরা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহ গুমের জন্য ড্রাইভার রুবেল নোহা গাড়িতে করে লাশ লালমাই রেললাইনের পাশে ফেলে রেখে যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-১১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়