শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোলে দুই শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মো. রমজান আলী ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নাচোলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল হক ভদু (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে  নাচোল উপজেলার ভেরেন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ভেরেন্ডী গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে।

এজাহারের বরাতে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে একটি বাড়ির জানালার ইট সরিয়ে ঘরে ডুকে পড়ে ভদু। এসময় ঘরে থাকা দুই খালাতো বোন ১০ ও ১১ বছরের শিশুকে ধর্ষণ করে। ওসি আরো বলেন—শিশু দুটিকে পুলিশের সাপোর্ট হোমে রাখা হয়েছে। আগামীকাল তাদের ডাক্তারি পরীক্ষা করানো হবে। 

এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়