শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ গৃহবধূর সাপের কামড়ে মৃত্যু, বাঁচানো যায়নি অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃতরা হলেন—উপজেলার রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫), রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) ও পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫)।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে কনিকা রানী রান্না করার সময় হঠাৎ লাকড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগম সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গেলে সাপে কামড় দেয়। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তিনি মারা যান।

অন্যদিকে রোববার রাত ৮টার দিকে সিংপাড়া এলাকায় বিনা রানী মাটির ঘরের মেঝেতে গর্ত দেখতে পেয়ে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করার চেষ্টা করে। এ সময় গর্তের ভেতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহূর্তেই ছটফট করতে করতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কী সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী তবেই একজন রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। সাপে কাটা দুজন রোগীর অবস্থা খুব বেশি খারাপ ছিল। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়