শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আফসার শেখ (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ওই এলাকার এদেন মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফসার শেখের নাতি ছেলে সুমন ফকির ও প্রতিবেশী নজরুল কাজীর ছেলে তাদের বাড়ির পূর্ব পাশের বিলে গোসল করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। 

হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে একইদিন পুনরায় বাড়িতে এসে সুমন ফকিরকে মারপিট করে। মারপিটের বিষয়টি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের কাছে জানতে চান আফসার শেখ। এসময় প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে তাদের বাড়ির অনুমান ১০০ গজ পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর নিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে।

পরে আফসার শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়