শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পলিটেকনিক শিক্ষার্থীদের

মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকালে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘোরিয়া মহানন্দা সেতুর ওপর অবরোধ করে তারা। সড়ক অবরোধের কারণে আটকে পড়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যাববাহন। ফলে ব্রিজের দুই প্রান্তে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন। তারপর মহানন্দা সেতুর ওপর মিছিল নিয়ে যান। তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যানবহন থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলাকালে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক মো.আব্দুর রাহিম, শিক্ষার্থী মাহাবুব রানা সজিব, রিপন আলী, আপেল মাহমুদ, আল মামুন ও রিফাত।

বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈষম্য নিরসন না হলে এবং অযৌক্তিক দাবি প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়