শিরোনাম
◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে গভীর রাতে পরকীয়া: প্রেমিক হাতেনাতে ধরা

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়ার সীমান্তবর্তী গ্রাম পুসাইনগরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করতে এসে এক প্রেমিক হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লেও প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারেনি। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিক যুবক ঘরের ভেতরে প্রবেশ করলে, স্থানীয়রা গোপন সংবাদের ভিত্তিতে ঘর ঘেরাও করে ফেলেন। এক পর্যায়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিকভাবে দুই পরিবারের মুখ রক্ষা করতেই বিষয়টি তাৎক্ষণিকভাবে গোপন রাখার চেষ্টা করা হলেও, স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, "এ ধরণের অনৈতিক ঘটনা সমাজের জন্য লজ্জাজনক। আমরা পরিবার ও এলাকার সম্মান রক্ষার্থে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।" এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়