শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই, শেরপুরে বিচার পতি মোহাম্মদ আলী

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ-সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যেগে সমিতিরি হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই গুরুত্বারোপ করে বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সাধনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই।

বিচারপতি মোহাম্মদ আলী দুদিনের পরিদর্শনে বিচারক ও আইনজীবীদের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করে বলেন, এ জেলায় সাধারন ও হতদরিদ্র মানুষের ভোগান্তি কমাতে আইনজীবীরা মিডিয়েশনকে উৎসাহিত করছেন- এটি একটি ইতিবাচক দিক। এ উৎসাহ অব্যাহত থাকলে আগামীদিনে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার পথ আরও সুগম হবে। তিনি শেরপুরে সিজেএম ভবন নির্মাণসহ বিচারাঙ্গনের কিছু সমস্যা সমাধানে প্রধান বিচারপতির নজরে আনবেন বলে জানান। অনুষ্ঠানে তাকে বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ইতিহাস- ঐতিহ্যের স্মরণীকা উপহার দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম. কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহা উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: সুলতান মাহমুদ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম । আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো: সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট ছামিউল ইসলাম আতাহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়