শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ব্যবসায়ীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী। 

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ এর ঘটনায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দিনগত রাতে কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে তাদের আদালতে প্রেরণ করেন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আজিজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামের মোঃ আসন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী  তাসলিমা আক্তার।

পুলিশ সুত্র জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম ২০২০ সালেে আমিনুল ইসলাম এর সাথে ব্যবসা শুরু করেন। এভাবে সাইফুল আমিনিল এর কাছে ১৬লাখ পাওয়ানা হয়। সেই টাকা দেয় দিচ্ছি বলে দিনের পর দিন ও মাসের পর মাস গুরিয়ে আর দেয় না। পরে শফিকুল গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কয়েক বার বিচার করে ও কোন কিছু না হওয়াতে। এরপর নীরউপায় হয়ে কোর্টে গিয়ে একটি সিআর মামলা দায়ের করেন। সেই মামলায় কোর্ট থেকে স্বামী-স্ত্রী নামে ওয়ারেন্ট হলে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে আমিনুল এর সাথে ব্যবসা শুরু করি।  সে আমার কাছ থেকে এক বছরে ১৬লাখ টাকার মাল নিয়ে টাকা পরিশোধ করেন না। টাকা চাইতে গেলে আমাকে উল্টো বিভিন্ন ধরণের কথা বলে। পরে আমি স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য শালিশ করেও টাকা দেয় না। পরে আমি আদালতে মামলা দায়ের করেছি।

এই বিষয়ে এসআই আব্দুল আজিজ বলেন, প্রতারণার মামলায় স্বামী- স্ত্রী নামে ওয়ারেন্ট হয়। সেই মামলায় বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়