শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে পূর্ব শত্রতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুই ভাই উথলী মাঝের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বক্স ওরখে খুদে মন্ডলের দুই ছেলে মিন্টা মিয়া (৫৫) ও হামজা (৪৫)।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়।
এসময় ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাই কে কুপিয়ে জখম করে চলে যায়। পরবর্তীতে মাঠে কর্মরত স্থানীয় লোকজন তাদেরতে রক্তাক্ত গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের ঘটনার সংবাদ শুনতে পেরে আমরা তাৎখনিক ঘটনাস্থলে পৌছে ঘটনার কারন ও হত্যা ঘটনার সাথে জরীতদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। তদন্ত শেষে হত্যার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়